Sunday, April 12, 2026

বৃদ্ধ পাওয়ারের চালেই লন্ডভন্ড দেবেন্দ্রর সাধের বাগান!

Date:

Share post:

শরদ পাওয়ারের অনুরোধ। মাফ করে দিলাম তোমায়। হাওয়ায় ভাসিয়ে দেওয়া হল উপ-মুখ্যমন্ত্রিত্বের লোভ। আর তাতেই দুর্নীতি মামলামুক্ত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বিজেপিসঙ্গ ছাড়লেন অজিত পাওয়ার। অজিত পদত্যাগ করার চিঠি দেবেন্দ্রর হাতে ধরিয়ে দেওয়ার পর, অন্য কোনও পথ ছিল না ৭০ ঘন্টার মুখ্যমন্ত্রীর। যার ওপর ভরসা করে জলে ঝাঁপ দেওয়া, সেই তো ডিগবাজি দিয়েছে! শপথের পর থেকে দায়িত্ব গ্রহণ করতে অফিসে না গিয়ে অজিত বুঝিয়ে দিচ্ছিলেন তিনি উভয় সঙ্কটে। হেলে রয়েছেন পরিবারের দলের দিকে।

এর পরেই প্রথমে সাংবাদিক সম্মেলন ও পরে রাজভবনে গিয়ে পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কাল শপথ নেবেন উদ্ধব ঠাকরে। শিবসেনা ইতিমধ্যে জানিয়েছে, তাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে। আজই আহমেদ প্যাটেল দিল্লি থেকে যাচ্ছেন মুম্বইতে। জয়ন্ত পাতিল ও বালাসাহেব থোরাট হচ্ছেন উপ-মুখ্যমন্ত্রী। প্রোটেম স্পিকার হচ্ছেন বিজেপির কালিদাস কোলবেঙ্কর। তিন দলের নেতাই জানিয়ে দিয়েছেন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে। দেখার বিষয় কাল আস্থা ভোটের আগে আর কোন নাটক উপস্থিত হয়। অনেকে বলছেন, মহারাষ্ট্রে মহানাটকের শেষটা এখনও বাকি আছে!

আরও পড়ুন-মাদকের রমরমা কারবার মালদহে

 

Related articles

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...

IPL: কেকেআরে ফিরছেন গম্ভীর? কঠিন সময়ে মোদির ফর্মূলা

কলকাতা নাইট রাইডার্সে (KKR) আবার কি ফিরতে চলেছেন গৌতম গম্ভীর (Goutam Gombhir)? এই প্রশ্নেই নতুন করে সরগরম ক্রিকেটমহল।...

তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি...

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের...