Wednesday, May 13, 2026

মাদকের রমরমা কারবার মালদহে

Date:

Share post:

মালদহ থেকে উদ্ধার ৬০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। সোমবার, ইংরেজ বাজার থানার পুলিশ মালদহ শহরের একটি হোটেলে হানা দিয়ে ৩জনকে গ্রেফতার করে। তাদের থেকে ৬০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতদের মধ্যে এক জন বাংলাদেশের নাগরিক। বাকি একজন মণিপুর ও অন্যজন কলকাতার ইকবালপুরের বাসিন্দা। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করে যাদের মধ্যে ২জন মালদহের ও একজন কলকাতার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মায়ানমার থেকে এই ইয়াবা ট্যাবলেট চোরা পথে মণিপুরে নিয়ে আসা হচ্ছিল।

অভিযোগ, বাংলাদেশ থেকে মালদহে চলে আসছে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডারা। মালদহ থেকেই সীমান্ত দিয়েই চলছে। এখান থেকেই ইয়াবা ট্যাবলেট যাচ্ছে কলকাতায়। পুলিশ সূত্রে খবর, আগে ব্রাউন সুগার, কোকেন তৈরির জন্য পোস্তর আঠা মালদহ থেকে বাইরে পাচার হত। এখন কালিয়াচকেই মাদক তৈরির কারখানা হয়েছে। গোপনে তৈরি হচ্ছে ব্রাউন সুগার, কোকেনের মতো মাদক। এই ঘটনা ফের প্রমাণ করল শুধু কোকেন, ব্রাউন সুগারে থেমে নেই মালদহ আন্তর্জাতিক মাদক পাচার চক্র।

আরও পড়ুন-পেঁয়াজ-সহ অন্যান্য সব্জির কালোবাজারি রুখতে বাজারে হানা টাস্ক ফোর্সের

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...