Friday, June 12, 2026

বিধানসভায় সংবিধান দিবস উদযাপনের ভাষণে ফের বিতর্কিত মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

সংবিধান দিবসকে কেন্দ্র করেও রাজ্য-রাজ্যপাল বিতর্ক। এদিন বিধানসভায় গিয়ে সংবিধান দিবস নিয়ে ভাষণ রাখতে গিয়ে রাজ্যপাল জাগদীপ ধনকড়। রাজ্য সরকারকে বেনজির আক্রমণ করে রাজ্যপাল বলেন, তিনি সাংবিধানিক প্রধান। অথচ কাজ করতে গিয়ে তাঁকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। কোনও সহযোগিতা পাচ্ছেন না। সাংবিধানিক অধিকারের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে তাঁকে।

এরপর রাজ্য সরকারকে একহাত নিয়ে রাজ্যপাল বলেন, ”সংবিধান দিবসের অনুষ্ঠানে আগে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ
করা হয়েছে। আর আজ শেষ মুহূর্তে রাজ্যপালকে ডেকে নিয়মরক্ষার চেষ্টা করাহয়েছে। তবেআমি খুশি।”

পাশাপাশি ভরা বিধানসভায় রাজ্যপাল মনে করিয়ে দেন, ২০১৫ সালে সাংবিধানিক দিবস উদযাপন প্রথম শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভায় গিয়ে মোদির কাশ্মীর নীতির ঢালাও প্রশংসা করেন রাজ্যপাল।

এই প্রসঙ্গে রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, ”কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে সফল করেছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁকে সকলের সমর্থন করা উচিত।”

শাসকদলের বিধায়কদের মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। পাল্টা তৃণমূল বিধায়করাও ‘জয় বাংলা’ স্লোগান তোলেন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...