Saturday, June 27, 2026

জঙ্গলমহলের মন পেতে এবার বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের

Date:

Share post:

রাজ্য সরকারের নয়া উদ্যোগ। এবার জঙ্গলমহলের মানুষের জন্য ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরি করছে রাজ্য সরকার। ইতিমধ্যে এর জন্য দরপত্র ডাকা হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে। প্রায় ২১কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বিশ্ববিদ্যালয়। দু’বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে হস্টেল, স্টুডেন্টস সেন্টার, গেস্ট হাউস, গ্রন্থাগার ভবন। জঙ্গলমহলে পরিকাঠামোগত উন্নয়নের দাবি যেমন রয়েছে, সেরকম পিছিয়ে পড়া জেলায় শিক্ষার সুযোগও কম। ফলে জঙ্গলমহলে মাওবাদী মাথাচাড়া দিয়ে উঠেছে বারেবারেই। রাজ্য সরকারের এই উদ্যোগ সেই কারণেই। তবে সরকারের এই সিদ্ধান্তের পিছনে অনেকেই ২০২১-এর বিধানসভা ভোটের রাজনীতি দেখছে। তাঁরা বলছেন, এলাকায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীকে সাংগঠনিক রদবদল করেছেন, কিন্তু তাতে খুব একটা পরিবর্তন আসেনি এবার বিশ্ববিদ্যালয় করে এলাকার তরুণ প্রজন্মের মন পেতে চাইছে রাজ্য সরকার।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...