Saturday, April 11, 2026

শ্রীহরিকোটায় ‘নজরদারি’ উপগ্রহর সফল উৎক্ষেপণ

Date:

Share post:

ইসরোর সাফল্যের মুকুটে নয়া পালক। নজরদারি উপগ্রহ ‘কার্টোস্যাট-৩’কে কক্ষপথে পাঠাল ইসরো। সঙ্গে আমেরিকার ১৩টি ন্যানো-স্যাটেলাইট। বুধবার সকাল সাড়ে ৯টায় শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে অতি শক্তিশালী রকেট ‘পিএসএলভি-সি-৪৭’-তে চাপিয়ে ‘কার্টোস্যাট-৩’-সহ ১৪টি উপগ্রহকে পাঠানো হয়েছে কক্ষপথে। ইসরোর তরফে সফল উৎক্ষেপণের কথা ঘোষণা করা হয়। উৎক্ষেপণের সময় ইসরোর চেয়ারম্যান কে শিবন কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন।

ইসরো সূত্রে খবর, ‘কার্টোস্যাট-৩’ উপগ্রহের প্রধান কাজ আবহাওয়ার গতিপ্রকৃতি জানানো। ‘কার্টোস্যাট-৩’ উপগ্রহে রয়েছে অত্যন্ত শক্তিশালী ক্যামেরা। যা বিশ্বের যে কোনও প্রান্তের ছবি অত্যন্ত স্পষ্ট ও নিখুঁত ভাবে তুলতে পারবে। ‘কার্টোস্যাট-৩’-এর ক্যামেরা ২৫ সেন্টিমিটার আকারের পদার্থকেও মহাকাশ থেকে স্পষ্ট ভাবে দেখতে পারবে। এই নজরদারি উপগ্রহর কাজ হবে সীমান্তে কড়া নজরদারি রাখা। দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে ‘কার্টোস্যাট-৩’ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ইসরোর। কার্টোস্যাট-৩ তার কক্ষপথে ৫ বছর সক্রিয় থাকবে। এখন পর্যন্ত মোট ৪০০টি বিদেশি উপগ্রহকে কক্ষপথে পাঠাল ইসরো।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...