Monday, June 15, 2026

আমেরিকার রাষ্ট্রপতি থেকে শেষ নোবেল জয়ী, সব ঠোঁটস্থ তিন বছরের বালকের

Date:

Share post:

বয়স মাত্র তিন বছর আট মাস। পরিষ্কার করে হয়তো কথাও বলতে পারে না সে। কিন্তু মনে রাখতে পারে সবকিছু। আমেরিকার রাষ্ট্রপতি থেকে শেষ নোবেল জয়ী, সব ঠোঁটস্থ তিন বছরের বালকের।

শ্রীরামপুর বড়বাগানের জয়দ্রথ দাস এই বিষ্ময় বালক তাক লাগিয়ে দিয়েছে সবার কাছে। বয়সের কারণে এখনও স্কুলে ভর্তি হয়নি সে। মাত্র দু বছর বয়স থেকেই সে যা শোনে তাই মনে গেঁথে রাখে।বিশ্বের অধিকাংশ দেশের নাম, রাজধানীর অবস্থান, ঝড়ের গতিতে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড সহ যে কোন দেশের নাম,রাজধানী বলে দিচ্ছে নিমেষের মধ্যে। এর পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম, ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ?কে দুরবিন আবিষ্কার করেছে ? এরোপ্লেন কে আবিষ্কার করেছে? বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে? এরকম অসংখ্য প্রশ্নের উত্তরে সে সাবলীল। সবার সাথে সহজেই মিশে যায় এই খুঁদে।

তার বাবা শিবাশীষ দাস জানান, ‘দু বছর বয়স থেকেই ওর মধ্যে যে কোনও কিছুর জানার অাগ্রহ দেখি, এবং অাগে যা শুনলো বহু পরে তাই নিজে নিজে বলছে,তারপরেই খেলার ছলে ওকে শেখাতে থাকি বিভিন্ন বিষয়। মূলত সাধারণ জ্ঞানের উপর বিভিন্ন অজানা বিষয় তাকে শেখালে অদ্ভুত ভাবে লক্ষ্য করি প্রতিদিনই ও নতুন কিছু শেখার আগ্রহ দেখাচ্ছে।এবং এরই পাশাপাশি পুরানো শেখানো বিষয়গুলো ভালোভাবেই বলে দিচ্ছে। এভাবেই ধীরে ধীরে ও শিখে ফেলে অসংখ্য নিত্যনতুন বিষয়।’ তার মা জয়তী দাস বলেন, ‘গান কিংবা কবিতা ওর কাছে করলে সহজেই সে শিখে নেয়। অাইসক্রিম খুবই প্রিয় জয়দ্রথের । খেলতে ও ঘুরতে খুবই ভালবাসে সে।’ বাবা ও মা দু’জনই চায় ভবিষ্যতে সমজে প্রতিষ্ঠিত হোক তাঁদের ছেলে, বাবা ও মা এর মুখ উজ্জ্বল করুন।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...