Wednesday, June 24, 2026

মমতা ম্যাজিকে উদ্বেল, খড়গপুরের রোড শো চেহারা নিল জনসুনামির

Date:

Share post:

ষষ্ঠ দফায় নির্বাচনে আগে মেদিনীপুরের মাটি থেকে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করার দায়িত্ব নিজে হাতে সেরে ফেললেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের মাটি থেকে বিজেপিকে মুছে ফেলতে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মেগা রোড শো করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা-ম্যাজিকে ভাসল মেদিনীপুরের রেল শহর।

শুক্রবার মেদিনীপুরের খড়গপুরে রোড শো করেন তৃণমূল নেত্রী। খড়গপুর কলেজ মাঠ থেকে বিএনআর মাঠ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রোড শো করেন মমতা। তাঁর পাশে পাশে তাঁকে অনুসরণ করেন প্রার্থী জুন মালিয়া। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।

প্রবল গরমকে উপেক্ষা করে অগণিত জনতা অনুসরণ করেন তৃণমূল সভানেত্রীকে। মেদিনীপুরের সংস্কৃতিকে তুলে ধরে হিন্দু, মুসলিম, শিখ, খ্রীষ্টান বিভিন্ন ধর্ম ও ভাষাভাষির মানুষ পায়ে পায়ে এগিয়ে চলেন মমতার সঙ্গে। পদযাত্রা যত এগিয়ে চলে তত আরও মানুষ এসে যোগ দিতে থাকেন হাঁটা পথে। খড়গপুরের প্রতিটি মোড় থেকে উৎসাহী মানুষ একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য উদ্বেল হয় ওঠে। তৃণমূল নেত্রীও সকলের অভিবাদন গ্রহণ করেন। আবার কখনও এগিয়ে গিয়ে মানুষের সঙ্গে হাত মেলান। কোথাও ছোট শিশুকে দেখে কোলে তুলে নেন।

মমতার রোড শো ঘিরে খড়গপুর শহরে ছিল কড়া নিরাপত্তা। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার নিজে মিছিলের সামনে থেকে নিরাপত্তা ও জন সমাগম সামলানোর কাজ করেন। একে মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপর প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়াকে দেখার জন্য গোটা রোড-শো চলাকালীন রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। যে ভিড় দেখে মেদিনীপুর থেকে এবার বিজেপি বিদায় নিয়ে তৃণমূলের আশা করার যথেষ্ট কারণ রয়েছে।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...