Wednesday, June 24, 2026

আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘আপ’, চার্জশিট দিল ইডি

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Corruption Case)জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপাতত কিছুটা স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে লোকসভা নির্বাচনের (Loksabha Election Campaign) প্রচারে তিনি ব্যস্ত হলেও তাঁর দলকে টার্গেট করে এবার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় সংস্থা (ED)। শুক্রবার ইডি জানায়, কেজরির দল টাকা নিয়েছে। তাই আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলাতে ‘আম আদমি পার্টি’ (AAP)-র নাম চার্জশিটে রাখা হচ্ছে।

শুক্রবার দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইডি (ED)। সেখানে নাম রয়েছে আম আদমি পার্টি (AAP) ও দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের। ইডির আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, বিশেষ আদালতে বিচারাধীন আবগারি দুর্নীতির মামলায় অভিযুক্ত হিসাবে কেজরির দলের নামও উল্লেখ করা হয়েছে। ওই মামলায় একটি অতিরিক্ত চার্জশিট যুক্ত করে আপকে দুর্নীতিতে অভিযুক্ত করা হবে বলেও শীর্ষ আদালতকে জানান তিনি। এই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী -সহ আপের শীর্ষ নেতৃত্বের অনেককেই জড়িয়েছে ইডি। এবার ‘আপ’ (AAP)সংক্রান্ত আর কী কী তথ্য প্রকাশ্যে আসে সেটাই দেখার। অনেকেই মনে করছেন এর ফলে আপের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে চলেছে।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...