Wednesday, June 24, 2026

দেশে প্রথমবার সংবিধান বদল কে করেছিলেন? রাহুলকে মনে করালেন মোদি

Date:

Share post:

‘‘বিজেপি (BJP) এবার লোকসভা ভোটে (Loksabha Election) জিতলেই ভারতের সংবিধানকে (Constitution) ধ্বংস করবে।’’ গত শুক্রবার যোগীরাজ্যের ঝাঁসিতে এই ভাষাতেই মোদি সরকারকে (Modi Govt) একহাত নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী Rahul Gandhi)। রাহুল আরও বলেন, বাবাসাহেব আম্বেদকরের আদর্শকে মুছে দিয়ে সংবিধানে ‘সাম্প্রদায়িকতা ছোঁয়া’ আনতে ৪০০ আসনে জেতার কথা বলছেন মোদি। এবার রাহুলের মন্তব্যের পাল্টা দিলেন মোদি। ভারতীয় সংবিধান বদলের ইতিহাসের কথা তুলে ধরে গান্ধী-নেহরু পরিবারকেই ঘুরিয়ে নিশানা করলেন তিনি। মোদির স্পষ্ট অভিযোগ, , ‘দীর্ঘ চার প্রজন্ম ধরে সংবিধানকে ধ্বংস করেছে নেহরু-গান্ধী পরিবার।

উত্তরপ্রদেশে নির্বাচনী সভায় গিয়ে রাহুলের অভিযোগ, বিজেপি এবার লোকসভা ভোটে জিতলেই ভারতের সংবিধানকে ধ্বংস করবে। তবে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে মোদি পাল্টা অভিযোগ তুলে বলেন, দেশে প্রথম বার সংবিধান বদল করেছিলেন কে? তিনি জওহরলাল নেহরু। বাকস্বাধীনতার উপর রাশ টানতেই প্রথমবার সংবিধান সংশোধন করা হয়েছিল। ইন্দিরা গান্ধী আদালতের রায়কে পাল্টে দিয়ে জরুরি অবস্থা জারি করেছিলেন বলেও এদিন অভিযোগ করেন মোদি। তাঁর আরও সংযোজন, রাহুলের বাবা রাজীব গান্ধী কী করেছিলেন? শাহবানো মামলায় সুপ্রিম কোর্টের রায় এড়ানোর জন্য সংবিধান সংশোধনের বিল পাশ করিয়েছিলেন।

তবে এদিন এখানেই থামেননি মোদি। ২০১৩ সালে রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারেরই অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার কথা প্রকাশ্যে বলেছিলেন, সে কথাও এদিন মনে করিয়ে দিতে ভোলেননি মোদি। তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের প্রচারে বিনা যুদ্ধে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ মোদি-রাহুল। এবার সংবিধান পরিবর্তনের কথা বলতেই পাল্টা রাহুলকে ধুয়ে দিলেন মোদি।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...