Saturday, March 28, 2026

নীরবে হোম ওয়ার্ক, বাজিমাতের নেপথ্যনায়ক অভিষেক

Date:

Share post:

তিনে তিন। সফল তৃণমূল। নেতারা উচ্ছ্বসিত। অভিনন্দনের পালা চলছে। মাথার উপর নেত্রী অবশ্যই। এক একটি আসনে কাগজেকলমে এক একজন নেতা দায়িত্বে। কিন্তু আসল নেপথ্যনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সশরীরে প্রচারে যাননি ঠিকই। কিন্তু সর্বত্র তাঁর নিয়ন্ত্রণ। লোকসভায় বিপর্যস্ত এলাকাতেও ঘুরে দাঁড়ানোর অভিযান।
১) প্রতিটি এলাকার নেতাদের সঙ্গে বৈঠক করে সক্রিয় রেখেছেন।
২) প্রশান্ত কিশোরের রণকৌশলের কার্যকর রূপায়ণ করিয়ে ছেড়েছেন।
৩) ‘দিদিকে বলো’ কর্মসূচি পালনের মধ্যে দিয়ে গোটা দলকে রাস্তায় নামিয়েছেন।
৪) এনআরসি সহ বিজেপিবিরোধী ইস্যুগুলিকে যথাযথ প্রচারে রেখেছেন।
৫) এলাকাভিত্তিক উপযুক্ত নেতা ও বক্তাদের আসরে নামিয়েছেন।
ফলে, এই বিরাট জয়ে সার্বিকভাবে তৃণমূলের সাফল্য হলেও এর নেপথ্যনায়ক অভিষেক। বিজ্ঞানসম্মতভাবে দল সাজাচ্ছেন। সেজন্য নেত্রীও তাঁর উপর আস্থা রাখছেন। নিজেকে প্রচারের আলোর বাইরে রেখেও এই সন্ধিক্ষণে আসল অপারেশন করে গেলেন যুবনেতা। সকলকে সম্মান দিয়ে, মিলেমিশে কাজের মধ্যেও অভিমুখে ছিলেন অভ্রান্ত। বিজেপি এসব বোঝার আগেই তিন গোল খেয়ে গেল।

আরও পড়ুন-হারের যে ৬টি কারণ বললেন দিলীপ ঘোষ

 

Related articles

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...