Friday, June 19, 2026

ফের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার?

Date:

Share post:

দলকে অন্ধকারে রেখে এনসিপির সমর্থনের নাম করে গত শনিবার বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার। কিন্তু কাকা শারদ পাওয়ারের রাজনৈতিক কৌশলের কাছে হেরে মঙ্গলবারই রণে ভঙ্গ দেন তিনি। মাত্র তিনদিনের উপমুখ্যমন্ত্রিত্ব ত্যাগ করে ফিরে আসেন এনসিপির মূলস্রোতে। ইতিমধ্যেই শারদ পাওয়ারের সঙ্গে দেখা করে পারিবারিক বিরোধ মেটানোর চেষ্টা করেছেন। শারদ-কন্যা সুপ্রিয়াও প্রকাশ্যে অন্দরের সমস্যা মেটার বার্তা দেন। দলছুট হওয়ার আগে পর্যন্ত এনসিপি পরিষদীয় দলের নেতা ছিলেন অজিত। বিজেপির সঙ্গে হাত মেলানোর পর শারদ পাওয়ার তাঁকে সরিয়ে জয়ন্ত পাতিলকে ওই পদে বসান। এখন অজিতের ঘর ওয়াপসির পর প্রশ্ন, তিন দলের জোট সরকারে এবারও কি তিনিই এনসিপির পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী হবেন? বৃহস্পতিবার শারদ পাওয়ারের সঙ্গে অজিত পাওয়ারের বৈঠকের পর সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। দলীয় সূত্রে খবর, এদিন শপথ না নিলেও অজিত পাওয়ারকে পরে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। তা না হলে তাঁকে বড় কোনও পদ দেওয়া হবে। মহারাষ্ট্র এনসিপিতে অজিতের অনুগামীর সংখ্যা কম নয়। তাই অজিতকে বাগে রাখতে তাঁকে ভাল পদ দেওয়া ছাড়া পথ নেই এনসিপির।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...