Sunday, June 28, 2026

ভোটার লিস্টে কোথায় নাম? ভোট দিতে গিয়ে বিপাকে সুকান্ত মজুমদার!

Date:

Share post:

আজ, শুক্রবার সকাল থেকে ১৩ রাজ্যে চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন। সকাল ৭টা থেকে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘটে ভোটদান চলছে। বালুরঘাটে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই। একদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার এবং অন্যদিকে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।

এদিকে শুক্রবার সকালে সুকান্ত মজুমদারের ভোটকে কেন্দ্র করেই ভোট কেন্দ্রে দেখা গেল সমস্যা। জানা গিয়েছে, ভোটার লিস্টে সুকান্ত মজুমদারের নাম খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা সমস্যা হয়েছিল। যেখানে তাঁর স্ত্রীর নাম রয়েছে সেখানে অথবা আশেপাশে তাঁর নাম ছিল না। পরে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে খুঁজে পাওয়া যায় তাঁর নাম।পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে বেরিয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, তৃণমূল বিভিন্ন জায়গায় অশান্তি পাকাবার চেষ্টা করছে। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি। তবে ফের জয় পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী বলেই জানিয়েছেন।বিজেপির রাজ্য সভাপতির ওয়ার্ডেই তৃণমূলের এক মহিলা সমর্থক বিজেপি কর্মীকে ভোট দিতে গেলে থাপ্পড় মেরেছে বলে অভিযোগ করা হয়েছে পদ্ম শিবিরের তরফে। সুকান্ত দাড়িপুরের মাঠে রাস্তায় দাঁড় করিয়ে বিজেপি কর্মীরা বলেছেন যে ভোট দিতে গেলে ঝামেলা করছে তৃণমূল।

অন্যদিকে, সুকান্ত মজুমদারের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপন বিধানসভা অঞ্চলের পতিরামে ১০০ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি আরও দাবি করেছে যে অভিযোগ জানাতে গেলে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধর করা হয়।

পাশাপাশি বালুরঘাটেই তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ারও অভিযোগ উঠেছে। বালুরঘাট লোকসভার তপন থানার খশুরা অঞ্চলের রামপুর ও কৃষ্ণবাটি বুথে তৃণমূলের টাকা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। তাদের আরও দাবি, ভোটারদের প্রভাবিত করতে এই সমস্ত কাজ করছে তৃণমূল। যদিও বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, এবার নিশ্চিত হারের গন্ধ পেয়েছে বিজেপি ও তৃণমূল। তাই অজুহাত হিসেবে মিথ্যা অভিযোগ করছে আগেভাগে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...