Monday, June 8, 2026

EVM নিয়ে অভিযোগ, সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার গড়ে ১৫ শতাংশ

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of Loksabha Election) সকাল থেকেই রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ইভিএম খারাপ (EVM issue) নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা করছে নির্বাচন কমিশনে (EC)। দুঘণ্টায় প্রায় ২৪১ টি অভিযোগ জমা পড়েছে বলে কমিশন সূত্রে খবর। এর মাঝেই সকাল ন’টা পর্যন্ত ভোটদানের হার গড়ে ১৫ শতাংশ।

দার্জিলিং -১৫.৭৪ শতাংশ
রায়গঞ্জ -১৬.৪৬ শতাংশ
বালুরঘাট -১৪.৭৪ শতাংশ

বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোটগ্রহণ চলছে। সকাল ৯ টা নাগাদ বালুরঘাটের পতিরামপুরে গিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর অভিযোগের ভিত্তিতে জেলাশাসকের কাছে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগ, এই কেন্দ্রে ভোটারদের অহেতুক হয়রানি এবং মারধর করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। শুধু তাই নয়, সুকান্ত মজুমদার ইচ্ছে করেই উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছেন। রায়গঞ্জের বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ হয়ে যাওয়ায় দেরিতে ভোটগ্রহণ শুরু হলে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে পরিস্থিতি আপাতত সামাল দেওয়া গেছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া দার্জিলিঙে বড় কোনও অশান্তির খবর মেলেনি।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...