Monday, June 22, 2026

নিয়োগ নিয়ে ‘বিজেপির নিয়ন্ত্রণ’ প্রকাশ্যে আনতেই বিতর্কে রাহুল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষাবিদদের

Date:

Share post:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi)। লোকসভা ভোটের (Loksabha Election) সময়ও একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন সোনিয়া তনয়। এবার উপাচার্য (Vice Principal) নিয়োগের প্রক্রিয়া নিয়ে কংগ্রেস নেতার বিরুদ্ধে সুর চড়ালেন দেশের তাবড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও শিক্ষাবিদরা। পাশাপাশি রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও দাবি জানিয়েছেন তাঁরা।

কয়েক মাস আগে, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এখন মেধার ভিত্তিতে উপাচার্য নিয়োগ হচ্ছে না। নির্দিষ্ট সংস্থার সঙ্গে সম্পর্কের ভিত্তিতেই উপাচার্যদের নিয়োগ করা হচ্ছে। সমস্ত উপাচার্যই একই প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানগুলি বিজেপির নিয়ন্ত্রণে। আর রাহুলের সেই মন্তব্যের বিরোধিতা করে খোলা চিঠি লিখেছেন কমপক্ষে দেশের ২০০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানে রাহুল গান্ধীর উপাচার্য নিয়োগের তীব্র নিন্দা করা হয়েছে। সঙ্গীত নাটক আকাদেমি, সাহিত্য আকাদেমি, এনসিআইআরটি, ন্যাশনাল বুক ট্রাস্ট, এআইসিটিই, ইউজিসি ইত্যাদির প্রধানরাও এই খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

তবে শিক্ষাবিদরা জানিয়েছেন, মেধার ভিত্তিতেই স্বচ্ছভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে। ভাইস চ্যান্সেলররা তাদের কজে প্রতিষ্ঠানের মর্যাদা ও নৈতিকতার বিশেষ যত্ন নেন। রাহুল গান্ধীর মন্তব্য একেবারেই সঠিক নয়।

Related articles

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...