Monday, June 15, 2026

কালিয়াগঞ্জ জয়ের পরই কানাইয়ালালের নেতৃত্বে তৃণমূলের বিজয় মিছিল

Date:

Share post:

কালিয়াগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে জয়ের পরই ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ অন্যান্য দলীয় নেতা-কর্মীরা বিজয় মিছিল করলেন।

২০১১ সালে রাজ্যে ক্ষমতারয় আসার পর থেকে এই আসনটি অধরা ছিল শাসক দলের। এমনকী, চলতি বছরে লোকসভা নির্বাচনেও এই কেন্দ্রে বিজেপির থেকে প্রায় ৫৫ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল।

এবার উপনির্বাচনে এখান থেকে ২৩০৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী তপনদেব সিংহ। তিনি হারালেন বিজেপির কমল চন্দ্র সরকারকে। শুরু থেকে অবশ্য বেশ কয়েকটি রাউন্ডে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী।

কালিয়াগঞ্জে তৃণমূল প্রাথী তপন দেব সিনহা জয়লাভের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এই জয় মানুষের জয়। আমি এলাকার উন্নতি করার করব। মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ।’

আরও পড়ুন-সকাল দশটা পর্যন্ত পাওয়া খবরে তিন কেন্দ্রের ফলাফল

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...