চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শেষ হল মাত্র ১০৬ রানে। ব্যাট হাতে ভারতের জয়ের কারিগর সহ-অধিনায়ক স্মৃতি ও উইকেটকিপার রিচা(Richa Ghosh)।

৩৪ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি স্মৃতি। ১৪তম ওভারের শেষ বলে আউট হন ৪৪ বলে ৬৮ রান করে। ৯টি বাউন্ডারি ও দুটি ছক্কায় সাজানো ছিল এই ইনিংস। ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেন বাংলার রিচা। হরমনপ্রীত(Harmanpreet kour) বঙ্গ কন্যার খেলার ভূয়সী প্রশংসা করলেন।।

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, “আমি চাই রিচা(Richa Ghosh) প্রথম বল থেকে ব্যাট করুক। আমার হাতে ক্ষমতা থাকলে ওকে শুরুতে নামাতাম। কিন্তু এই দলে ওর নির্দিষ্ট ভূমিকা রয়েছে। সেটাই ও খুব ভাল ভাবে পালন করছে।”

ম্যাচের সেরা হয়ে দীপ্তি শর্মা বলেন, “আমি এই রকম পিচে বল করতে ভালবাসি। বলের গতি কিছুটা কম রাখছিলাম। উইকেট লক্ষ্য করে বল করছিলাম। বাকিটা পিচ করে দিয়েছে।”

–

–

–

–
–
