গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে এবার কিন্তু জার্মানরা(Germany) শুরু করল একেবারে চ্যাম্পিয়নের মতোই। কুরাসাও-র(Curacao) বিরুদ্ধে ৭-১ গোলে জিতে বিশ্বকাপে যাত্রা শুরু করল জার্মানি।

কুরাসাওয়ের বিরুদ্ধে ৭-১ গোলে জিতে ব্রাজিলের করা ২৩৮ গোলকে টপকে ২৩৯ গোল করার সুবাদে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করার নজির গড়ে ফেলল জার্মানি। এর আগে জার্মানি সৌদি আরবকে ৮ গোল দিয়েছিল, নিজেদের করা রেকর্ড অবশ্য ভাঙতে পারল না জার্মানরা। তবে ২০১৪ সালে ব্রাজিলকে দেওয়া সাত গোলের স্মৃতি ফেরাল নাগেলসম্যানের দল।

কাই হাভার্টজ নিজে করেছেন ২ গোল। তাঁর প্রথম গোল এসেছিল প্রথমার্ধে সংযুক্তি সময়ের ৫ মিনিটে পেনাল্টি থেকে। মাঝে আর যাঁরা গোল পেলেন জার্মানির জার্সিতে তাঁরা হলেন নিকো শ্লটারবেক(৩৮ মিনিট), জামাল মুসিয়ালা(৪৭ মিনিট), নাথানিয়াল ব্রাউন(৬৮ মিনিট), ডেনিজ উনদাভ(৭৮ মিনিট)।

ছোট্ট দেশ কুরাসাও সাত গোল খেলেও তারা মন জিতে নিল। এক লক্ষ ৫৬ হাজার। আমাদের রাজ্যেো যে কোনও বিধানসভা কেন্দ্রে এর থেকে বেশি মানুষ বাস করেন। অতি কম জনসংখ্যার দেশ কুরাসাওয়ের লড়াই মনে থাকবে ফুটবলপ্রেমীদের।

–

–

–

–
–
