Monday, June 15, 2026

প্রত্যেক পরিবারে একজনকে চাকরি! অভিনব প্রতিশ্রুতি ঝাড়খন্ড বিজেপির

Date:

Share post:

মহারাষ্ট্র ঠোক্কর খেয়ে এবার ঝাড়খণ্ডের জিততে মরিয়া বিজেপি। সেই কারণে অভিনব নির্বাচনী প্রতিশ্রুতি দিল ঝাড়খণ্ড বিজেপি। ভোটের তিন দিন আগে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে জানাল, ক্ষমতায় এলে তারা ঝাড়খণ্ডের প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেবে। এ নিয়ে মানুষের মধ্যে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এই প্রতিশ্রুতি সরকার যে রাখতে পারবে না তা কার্যত পরিষ্কার।। তা সত্ত্বেও এমন প্রতিশ্রুতি কেন কদেওয়া হল সে নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন। এমনিতেই ঝাড়খণ্ড বিজেপির ৫ বছরের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের অবস্থা খুব একটা আশাপ্রদ নয়। এখন তাই ভুরিভুরি প্রতিশ্রুতি দিতে হচ্ছে, যা নিয়ে প্রশ্ন উঠছে।

বুধবার রাঁচির একটি বিলাসবহুল হোটেলে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দলের ইস্তেহার প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে ক্ষমতায় ফিরে এলে দরিদ্র মানুষের ওপর নজর দেওয়া হবে.। দারিদ্র দূরীকরণের কাজ শুরু হবে। বিপিএল তালিকায় থাকাব পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি। তৈরি হবে ৭০টি মডেল স্কুল। নাবালিকাদের জীবন গড়ে তুলতে মুখ্যমন্ত্রী সুকন্যা যোজনা শুরু করেছেন। রাষ্ট্রীয় জনজাতি তৈরি করা হবে, :নজর দেওয়া হবে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...