Wednesday, April 8, 2026

মমতা যাচ্ছেন না, যাবেন প্রতিনিধি

Date:

Share post:

উদ্ধব ঠাকরে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন উদ্ধব। বাল সাহেব ঠাকরের শেষকৃত্য যেখানে হয়েছিল সেই শিবাজি পার্কে সন্ধে ৬.৪০ মিনিটে বৃহস্পতিবার শপথ তিন দলের জোট সরকারের। রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন উদ্ধব। তালিকায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা আছেন। কিন্তু এই চারজনই আসছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্বনির্ধারিত কিছু কর্মসূচি রয়েছে যে কারণে তিনি শপথ অনুষ্ঠানে থাকতে পারবেন না। তবে খবর মুখ্যমন্ত্রী তাঁর প্রতিনিধি পাঠাবেন মুম্বাইয়ে।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...