Tuesday, June 9, 2026

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

Date:

Share post:

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিন তিনি দিল্লিতে সিইসি জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) সঙ্গে বৈঠক করেছিলেন। ফের নিজের সেই অহংকারী আচরণের প্রমাণ রাখলেন জ্ঞানেশ কুমার। এবার তাঁর কাছে অপমানিত কমিশনেরই (Election Commission) নিয়োগপ্রাপ্ত রাজ্যের এক পর্যবেক্ষক (observer)। পরিস্থিতি এমন হয় যে বাতিল হয়ে যায় পরবর্তী বৈঠক।

বুধবার বাংলা ও তামিলনাড়ুর (Tamilnadu) সব পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন সিইসি জ্ঞানেশ কুমার। চলতি বিধানসভা নির্বাচনে প্রতিটি বাংলার বিধানসভার জন্য একজন করে পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বিধানসভা ক্ষেত্র ধরে পর্যবেক্ষকদের প্রশ্ন শুরু করেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কোচবিহার দক্ষিণের পর্যবেক্ষককে প্রশ্ন করা হলে শুরু হলেই শুরু হয় বিপত্তি।

কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বুথ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হয় পর্যবেক্ষক অনুরাগ যাদবের কাছে। তিনি সময় নিয়ে কাগজ দেখে উত্তর দেওয়ার কথা বলেন। তখনই তাঁর অদক্ষতার কথা উল্লেখ করে তাঁকে ঘর থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন সিইসি জ্ঞানেশ কুমার (Cec Gyanesh Kumar)। এই ধরনের বক্তব্যের প্রতিবাদ করেন আধিকারিক অনুরাগ যাদব (Anurag Yadav)। তিনি জানান, তাঁর সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না মুখনির্বাচন কমিশনার। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত তামিলনাড়ুর পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক বাতিল করে দেয় কমিশন।

আরও পড়ুন : জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্ধত্যপূর্ণ আচরণ। দুই রাজ্যের গুরুত্বপূর্ণ আধিকারিকরা যেখানে উপস্থিত ছিলেন, সেখানে এক আধিকারিকের হেনস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। সেইসঙ্গে অনুরাগ যাদবের দাবি ২৫ বছর সরকারি পদে কাজ করার পর তার সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তা সঠিক নয়। একে অপমানজনক বলেও দাবি আধিকারিকদের।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...