Monday, June 15, 2026

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

Date:

Share post:

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আকস্মিক প্রয়াণের খবর পেয়েই গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে প্রাক্তন বিধায়কের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে নেত্রীর শোকজ্ঞাপন, ‘তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং ডেবরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভ্রাতৃপ্রতিম শ্রী  রাজীব ব্যানার্জীর অর্ধাঙ্গিনী শ্রীমতী অঞ্জনা ব্যানার্জীর আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভাকাঙ্খীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন – কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...