Tuesday, May 19, 2026

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

Date:

Share post:

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই আধিকারিকের দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, মৃত ব্যক্তি নরেন্দ্র ধর হরিয়ানার বাসিন্দা এবং চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সিকিউরিটি প্রোটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে নরেন্দ্র নিজের ঘরের দরজা খুলছিলেন না। অন্যান্য আধিকারিকেরা দরজা খোলার চেষ্টা করলেও ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হাইকমিশনের একটি ঘর থেকে নরেন্দ্রর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তাঁর বাবার নাম রাম নিবাস এবং তিনিও হরিয়ানার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে বয়স ছিল ৩৫। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মহম্মদ শওকত আলি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, নরেন্দ্র ওই অফিসে সিকিউরিটি প্রোটোকল অফিসার হিসেবে কাজ করতেন। তদন্তের প্রাথমিক রিপোর্ট তৈরি করে দেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্তে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আসেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেপুটি কমিশনার (উত্তর বিভাগ) আমিরুল ইসলাম এই মর্মে জানিয়েছেন, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের পর দেহটি ভারতের সহকারী হাইকমিশনের আধিকারিকদের হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- তৃণমূল নেতাকে ‘বিনা কারণে’ গ্রেফতারের অভিযোগ! স্বরূপনগর থানায় জবাব তলব ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...

তৃণমূল নেতাকে ‘বিনা কারণে’ গ্রেফতারের অভিযোগ! স্বরূপনগর থানায় জবাব তলব ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে এবং বিনা কারণে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করা...