মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা কোথায়, আবারও স্পষ্ট করে দিলেন উত্তর প্রদেশের সিকান্দ্রাবাদ-এর (Secundrabad) পুরসভার চেয়ারম্যান। তৃণমূলের মহিলা সাংসদ সায়নী ঘোষের (Saayoni Ghosh) মাথা কাটার (beheading) নিদান দিলেন বিজেপি নেতা। এমনকি এই কাজ করলেই এক কোটি টাকা পর্যন্ত পুরস্কারও ঘোষণা করলেন তিনি। একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টে শিবলিঙ্গ সংক্রান্ত বিতর্কিত ছবি নিয়ে ফের একবার মহিলাদের প্রতি ঘৃণার বাস্তব ছবিটি তুলে ধরলেন সিকান্দ্রাবাদের পৌরসভার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত (Pradeep Dixit)। মাইকে তিনি সরাসরি দাবি করেন, যে সাংসদ সায়নী ঘোষের (Saayoni Ghosh) মাথা কেটে (beheading) এনে তার সামনে দেবে তাকে তিনি এক কোটি টাকা পুরস্কার দেবেন। এই বক্তব্য পেশের পরই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মাধ্যমে। ২০১৫ সালের সাংসদ সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া পেজে করা বিতর্কিত পোস্ট নিয়ে নতুন করে রাজনীতির চেষ্টা উত্তরপ্রদেশের বিজেপি নেতার। প্রদীপ দীক্ষিত দাবি করেন তিনি প্রতিদিন এক ঘন্টা মহাদেবের পুজো করেন। সেই মহাদেবের অসম্মান করায় সায়নী ঘোষের মাথা কাটার নিদান দেন তিনি। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই মন্তব্য প্রদীপ দীক্ষিতের একান্ত ব্যক্তিগত। অন্যান্য সব ঘটনার মতো বিজেপি নেতার সাংসদকে খুনের হুমকির মতো এত বড় কথাতেও নিরুত্তর বিজেপি নেতৃত্ব। দলের তরফে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তরফে পুরসভার চেয়ারম্যানের করা বিতর্কিত মন্তব্যের কোনও ব্যাখ্যা চাওয়া বা শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হয়নি। আরও পড়ুন : অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের তৃণমূল সাংসদ সায়নী প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন ও লোকসভার স্পিকার ওম বিড়লার (Speaker Om Birla) প্রতি। তাঁর প্রশ্ন, মহিলা সাংসদের মাথা কেটে দেওয়া, এটাই কি তাঁদের নতুন ভারতের নারী শক্তির প্রতি সম্মানের স্বরূপ? সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রতি সায়নীর প্রশ্ন, যে নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে তিনি বাংলায় ক্ষমতা দখল করলেন, তাঁরই দলের নির্বাচিত প্রতিনিধি এখন নির্বাচিত মহিলা প্রতিনিধিকে খুনের হুমকি দিচ্ছে। কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশকে (West Bengal Police) এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। - - -