Wednesday, June 10, 2026

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

Date:

Share post:

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন তিনি। তুষার হরিয়ানার রোহতকের বাসিন্দা। মাত্র ২৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র হয়েছেন তিনি।

১০ বছর বয়স পর্যন্ত রোহতকে পরিবারের সঙ্গে থাকতেন তুষার। পরে তাঁর মা-বাবার সঙ্গে রোহতক থেকে UK চলে যান। তাঁর মা-বাবা শিক্ষাকর্মী। তুষার এর আগে মাত্র ২০ বছর বয়সে সেখানকার সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত কাউন্সিলার হয়ে রেকর্ড গড়েছিলেন।

লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন তুষার। ৮৩২টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। ভোট গণনার শেষে তিনি কনজারভেটিভ পার্টির প্রার্থীকে মাত্র একটি ভোটের ব্যবধানে পরাজিত করেন। তুষার যে কেন্দ্র থেকে জিতেছেন, সেটি গত ৩০ বছর ধরে কনজারভেটিভ পার্টির দখলে ছিল। তুষার জানিয়েছেন, মেয়র হওয়ার পরে তাঁর প্রধান কাজ হবে সে দেশের মানুষের পাশে দাঁড়ানো। একই সঙ্গে বিভিন্ন সংস্থা ও স্থানীয় গোষ্ঠীগুলিকে সাহায্য করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। তুষার জানিয়েছেন, মা পারভীন রানি তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাঁর মা-ও ব্রিটেনের হার্টসমেয়ার বোরো কাউন্সিলের নির্বাচনে জয়ী হয়েছিলেন।

আরও পড়ুন- তৃণমূল নেতাকে ‘বিনা কারণে’ গ্রেফতারের অভিযোগ! স্বরূপনগর থানায় জবাব তলব ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...