Tuesday, April 7, 2026

আঙুলে চোট, ঋদ্ধির অস্ত্রোপচার

Date:

Share post:

আঙুলে চোট পেয়ে আবার মাঠের বাইরে বাংলার ঋদ্ধিমান সাহা। ইডেন টেস্টে উইকেট কিপিং করার সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছিলেন। খেলা শেষ হওয়ার পর রাতে যন্ত্রণা শুরু হয়। আঙুল পরীক্ষা হয়। দেখা যায় চিড় ধরেছে। ম্যাচের পরের দিনই তিনি মুম্বই যান। অস্ত্রোপচার হয় মঙ্গলবার। ফিরে আসবেন আগামী দু’দিনের মধ্যে। তবে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের আগে ভারতীয় দলের যেহেতু কোনও টেস্ট সিরিজ নেই, সেই কারণে এই মুহূর্তে টেস্ট থেকে বাদ পড়ার কোনও সম্ভাবনা নেই। চোট সারতে লেগে যাবে পাঁচ থেকে ছয় সপ্তাহ লাগবে। ঋদ্ধি জানিয়েছেন, বোর্ডের মেডিক্যাল টিমের বিশেষজ্ঞের মতামত নিয়ে অস্ত্রোপচার হয়েছে। রিহ্যাবিলিটেশনের জন্য তিনি বেঙ্গালুরু যাবেন। আজই তিনি কলকাতায় ফিরছেন। কয়েকদিন বাড়িতে বিশ্রাম নিয়ে বেঙ্গালুরু যাবেন।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...