Tuesday, March 31, 2026

দল ভাঙাতে গিয়ে দলেই ভাঙন মহারাষ্ট্র বিজেপিতে

Date:

Share post:

যারা দল ভাঙিয়ে মহারাষ্ট্রে রাতের অন্ধকারের সরকার করতে চেয়েছিল, সেই বিজেপিতেই এবার ভাঙন পর্ব শুরু। মহারাষ্ট্রে মহানাটকের পর এবার মুখ খুললেন বিজেপির ওবিসি নেতা একনাথ খাড়গে। পরিষ্কার ভাষায় বলেছেন মহারাষ্ট্রের কুর্সি দখল করার জন্য রাতের অন্ধকারে যে পথ নেওয়া হয়েছিল, তা ‘ভুলে ভরা অঙ্ক’। মান-সম্মান ডুবেছে দলের। তাই দল ছাড়ার সিদ্ধান্ত কার্যত নিয়ে নিয়েছেন।

কোনওরকম রাখঢাক না করেই খাড়সে বলেছেন, শিবসেনা আমাকে অফার দিয়েছিল। ফলে এখন আমি বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি। তার কারণ, বিজেপির মত একটা দল কী করে গন্ধ পাঁকের মধ্যে হাত দিল! যা গত সাত দিনে হয়েছে তাতে কর্মীদের মধ্যে অসন্তোষ এবং চাপা বিদ্রোহ তৈরি করেছে। সরাসরি নাম না করলেও অমিত শাহ এবং দেবেন্দ্র ফড়নবিশকে লক্ষ্য করে তিনি বলেছেন, দলের অধিকাংশ এই পদ্ধতি মানতে চায়নি। কিন্তু বহিষ্কারের ভয়ে চুপ করেছিল। একনাথকে ২০১৬ সালে পুনের জমি কেলেঙ্কারির জন্য দল থেকে বহিষ্কার করা হয়। পরে তাঁর মেয়ে বিজেপি প্রার্থী হয়ে ভোটের লড়েন, কিন্তু হেরে যান। সেই রাগ পুষে রাখার পর এদিন তা প্রকাশ্যে আসে। তাই বলেছেন ৪০বছর ধরে জনসঙ্ঘ আর বিজেপি করছি। তারপরও বলছি অজিত পাওয়ারের সঙ্গে হাত মেলানোর সবচেয়ে বড় ভুল। দুর্নীতির প্রশ্নে বিজেপির যে ভাবমূর্তি ছিল তা এক ঘটনায় ধুলিস্মাৎ হয়ে গিয়েছে।

Related articles

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...