Site Logo

বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

EBBS Desk·
বইয়ের নেশায় কাটুক মোবাইল আসক্তি, অভিনব পদক্ষেপ টাকি হাউসের 

সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগলবন্দিতে শৈশব আজ স্ক্রিন টাইমে আবদ্ধ। প্রাপ্তবয়স্করাও সেই একই নেশায় বুঁদ। মোবাইল গেমের ফাঁদে পড়ে কেউ খোওয়াচ্ছেন সর্বস্ব, কেউ হারাচ্ছেন প্রাণ। এই সব কিছু থেকে বেরিয়ে আসার একটাই উপায়, বইয়ের পাতায় খুঁজতে হবে বন্ধুত্বের রসদ। ভাবনার পরিবর্তনের শুরুটা হোক শিশুদের দিয়ে, ঠিক এমন মানসিকতার পরিচয় দিল গভর্মেন্ট স্পন্সরড মাল্টিপারপাস স্কুল (বয়েজ) টাকি হাউসের (Govt Sponsored Multipurpose School Taki House For Boys) অভিনব উদ্যোগ। গত ২ মার্চ স্কুলের জন্মদিনে প্রাথমিক বিভাগের পড়ুয়াদের জন্য চালু হলো গ্রন্থাগার উদ্বোধন করলেন ভিক্টোরিয়া ইনস্টিটিউটের গ্রন্থাগারিক জাহির উদ্দিন (Victoria Institute Librarian Zahir Uddin) , ছিলেন টাকি হাউজের প্রধান শিক্ষিকা ডঃ স্বাগতা বসাক-সহ (Taki House Headmistress Dr. Swagata Basak) স্কুলের প্রায় সব শিক্ষক-শিক্ষিকাই।

Sponsored

Sranchi In Article

বইয়ের পাতায় নতুন ছবি, বইয়ের লেখায় নতুন গল্প। গ্রন্থাগারের উদ্বোধনহওয়ার পর শিশুদের মুখে চওড়া হাসি। রেজিস্ট্রারে নাম নথিভুক্ত করে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল বই। স্কুলের প্রধান শিক্ষিকা জানালেন, টাকি হাউসে লাইব্রেরী থাকলেও প্রাথমিক বিভাগে (Primary Section) ছিল না। এটা নতুন সংযোজন। সব শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগেই এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি। লক্ষ্য একটাই মোবাইলে আসক্তি নয় বইমুখী হোক শিশু মন।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

 

Related Articles

More from মহানগর

View All →