Monday, June 15, 2026

হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে সমন ফড়নবিশকে

Date:

Share post:

নির্বাচনী হলফনামায় তথ্যগোপনের অভিযোগে সমন পাঠানো হল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে। তাঁর বিরুদ্ধে দায়ের করা দুটি ফৌজদারি মামলার কথা তিনি মনোনয়ন দাখিলের সময় চেপে গিয়েছিলেন৷ নাগপুরের আদালত এই সমন জারি করেছে। ফড়নবিশ নাগপুরেরই বিধায়ক। নাগপুরের এক আইনজীবী, সতীশ উকে ফড়নবিশের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন। এর আগে বোম্বাই হাইকোর্ট উকের আবেদন বাতিলের রায় দিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট উকের আবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রে কোর্টে মামলা শুরু করার নির্দেশ দেয়। 1996 এবং 1998 সালে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের হয়েছিল ফড়নবিশের বিরুদ্ধে। কিন্তু চার্জগঠন করা হয়নি। নির্বাচনী হলফনামায় সেই তথ্য উল্লেখ করেননি ফড়নবিশ

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...