Wednesday, June 24, 2026

নেশায় বাধা পেয়ে ক্ষিপ্ত, মা-স্ত্রী, তিন সন্তানকে খুন করে আত্মঘাতী যুবক!

Date:

Share post:

পেল্লায় বাড়ি। বিলাসের কোনও খামতি নেই। অথচ কয়েক মুহূর্তে হারিয়ে গেল বাড়ির ছয়জন সদস্য। নেশা করা নিয়ে দ্বন্দ্ব, আর তাতেই নিজেকের শেষ করল উত্তরপ্রদেশের সিতাপুরের যুবক। কিন্তু তার আগে নৃশংসভাবে খুন করল মা, স্ত্রী ও তিন সন্তানকে। মাত্র ছয় বছরের আদ্ভিক অনেক যন্ত্রণা সহ্য করেন হাসপাতালের পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘটনায় স্তম্ভিত গোটা সিতাপুর। কেন এমন ঘটনা ঘটালো তদন্তে পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে আসে অভিযুক্ত অনুরাগ সিংহ (৪২) মদ ও মাদকাশক্ত ছিলেন। কয়েকবার তাঁকে নেশামুক্তিকেন্দ্রেও পাঠানো হয়। সম্প্রতি তাঁর নেশা নিয়ে ফের বাড়িতে অশান্তি শুরু হয়। শুক্রবার সেই অশান্তি চরমে ওঠে। শনিবার সকালে পরিবারের থেকে তাঁকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানোর জন্য জোর করা হলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপরই গোটা বাড়িতে শুরু হয় হত্যালীলা।

অনুরাগের মা সাবিত্রী দেবী (৬৫)র শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। স্ত্রী প্রিয়াঙ্কাকে (৪০) ভোঁতা কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। তিন সন্তান অশ্বিনী (১২), অর্ণা (৯) ও আদ্ভিককে ছাঁদ থেকে ছুঁড়ে ফেলে দেয় অনুরাগ এমনটাই দাবি স্থানীয়দের। পুলিশ ঘটনাস্থলে এসে পাঁচজনের মৃতদেহ ও আদ্ভিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...