কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে অনুরাগীদের। কড়া ওষুধ খেয়েই মুম্বইয়ে অনুষ্ঠান করেছেন গায়ক। এবার নিজেই অসুস্থতা সম্পর্কে আপডেট দিলেন সোনু। শিল্পী জানিয়েছেন, এমআরআই, সিটি স্ক্যান সবই করানো হয়েছে। চলছে নিয়মিত ফিজিওথেরাপিও।
Sponsored

বলিউড সূত্রে খবর, স্নায়ুর সমস্যায় সোনুর অবস্থা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে হাঁটাচলা করার মতো পরিস্থিতি ছিল না। গত ২০ দিনে অবস্থার আরও অবনতি হয়।এক ভিডিয়োবার্তায় কাঁধের একটি ব্যান্ডেজ দেখিয়ে গায়ক বলেন, "আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।গত কয়েকদিনে অবস্থা আরও খারাপ হয়ে যায়। হয়তো শরীরচর্চা করার সময় টান লেগেছে স্নায়ুতে কিংবা শোয়ার দোষ। এক কাঁধে শুতে শুতেও হতে পারে। যার ফলে যন্ত্রণা বাড়তে থাকে। মাথা কিংবা কাঁধ কিছু ঘোরাতে পারছিলাম না।" অবশেষে বড় চিকিৎসকের পরামর্শে আপাতত অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। এই মুহূর্তে ফের মন দিয়েছেন কাজের জগতে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
9h ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
3d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
3d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
3d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
4d ago





