Monday, April 6, 2026

খুন! ওড়িশায় গিয়ে রাজ্যের শ্রমিকের ফের রহস্য-মৃত্যু

Date:

Share post:

কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হল রাজ্যের এক শ্রমিকের। হায়দার শেখ নামে ১৯বছরে ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের হাসানপুর গ্রামে।

হায়দার রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল ওড়িশার অঙ্গুলে। তার সহকর্মীরা জানিয়েছে, গত মঙ্গলবার সে অসুস্থ থাকায় কাজে যায়নি। ভাড়া বাড়িতে বিশ্রাম নিচ্ছিল। সন্ধ্যায় সহকর্মীরা বাড়ি ফিরে এসে দেখে হায়দারের মৃতদেহ। তার শরীরে ছিল অসংখ্য আঘাত। পুলিশ আসে। কিন্তু কী কারণে খুন করা হলো তা এখনও জানা যায়নি। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া একের পর এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্ষুব্ধ জেলার মানুষ। বাড়িতে মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বাবা জামিরুল শেখ বলেন, অল্প কথার ছেলেকে কেন খুন করা হলো আমরা জানি না। রাজ্যের পুলিশ খতিয়ে দেখুক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...