Saturday, June 20, 2026

২০২১ নয়, ২০৫৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি নিক ওরা! বিজেপিকে কটাক্ষ জ্যোতিপ্রিয়র

Date:

Share post:

শনিবার উত্তর চব্বিশ পরগনার সোদপুরে দলীয় সভায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের যাওয়াকে কেন্দ্র করে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ভাঙচুর করা হয় বেশ কিছু গাড়ি। এই ঘটনায় বিজেপি শাসক দল তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ নস্যাৎ করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “এতে তৃণমূলের কেউ জড়িত নয়। এই ঘটনা দিলীপ ঘোষ ও অর্জুন সিং-এর গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটেছে। কারণ, কিছুদিনের মধ্যেই ভাটপাড়া পৌরসভা দখল নেবে তৃণমূল। এই আতঙ্কে বিজেপি এখন দিশেহারা হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। আমরা পুলিশকে বলেছি রাজনৈতিক দল না দেখে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত আইনি পদক্ষেপ নিতে।”

এখানেই থেমে থাকেননি জ্যোতিপ্রিয়। তিনি আরও বলেন, “বিজেপির তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গো-হারা হেরে লজ্জা হল না। আগামী বিধানসভা ভোটে জেতার যে স্বপ্ন বিজেপিও দেখছে, তাতে পাঁচটা আসনও পাবে না তারা। বিজেপির উচিত ২০২১ নয়, ২০৫৬ সালের বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি নেওয়া। অবশ্য যদি ততদিনে ওদের অস্তিত্ব থাকে।”

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...