Saturday, March 21, 2026

‘মাতুশ্রী’তেই থাকবেন উদ্ধব ঠাকরে

Date:

Share post:

বসত ভিটে বলে কথা, তা কি ছাড়া যায়? তাই নিজের ঠিকানা পরিবর্তন করছেন না মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মালাবার হিলসে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে যাবেন না তিনি। থাকবেন ‘মাতুশ্রী’তেই। এই বাড়ি তৈরি করেছিলেন তাঁর বাবা বালাসাহেব ঠাকরে। পিতৃস্মৃতি বিজড়িত সেই বাড়ি ছাড়তে নারাজ উদ্ধব। মন্ত্রালয়ের সাততলায় মুখ্যমন্ত্রীর অফিসের বৈঠক করবেন।

এরাজ্যেও এই উদাহরণ আছে। তবে, উদ্ধব ঠাকরের মতো তাঁদের অট্টালিকা নয়। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী এখনও থাকেন কালীঘাটে তাঁর টালির চালের বাড়িতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যেও মুখ্যমন্ত্রী থাকাকালীন ও তারপরে থাকেন পাম অ্যাভিনিউ-এর ছোট্ট ফ্ল্যাটেই।

গত শতাব্দীর ছয়ের দশকে গোড়ায় বান্দ্রা ইস্টের কলানগরে পারিবারিক বাড়িতে বসবাস শুরু করে বালাসাহেব ঠাকরে। ১৯৬৬-এ দাদারের রানাডে রোডে ঠাকরেদের বাসভবনে শিবসেনার প্রতিষ্ঠা হয়। তবে বান্দ্রায় বালাসাহেবের তৈরি ‘মাতুশ্রী’তে শিবসেনার নেতা-কর্মীদের পাশাপাশি আনাগোনা ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বলিউড তারকা ও খেলোয়াড়দের। আজও তা অব্যাহত।

একতলা বাড়িতে গিয়ে একটি তুলসীগাছ লাগান বালাসাহেবের স্ত্রী মীনাতাই। পরে বাড়ি সংস্কার করা হলেও বালাসাহেবের নির্দেশে, তুলসীগাছ ছিল যথাস্থানেই। বাবা-মায়ের স্মৃতি ঘেরা সেই বাড়িতেই স্ত্রী রশ্মি ও দুই ছেলে আদিত্য ও তেজসকে নিয়ে থাকতে চান মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার পরে প্রয়াত পিতার ঘরে ঢুকে শ্রদ্ধা জানান উদ্ধব।

Related articles

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...