Wednesday, June 24, 2026

ধর্ষকদের বিরুদ্ধে মুখ খুলল মৃত তরুণীর পরিবার

Date:

Share post:

ধর্ষকরা যেন আইনি সহায়তা না পায়। হায়দারাবাদে তরুণীর ধর্ষণ-খুনের পরে আর্জি পরিবারের। বুধবার রাতে, হায়দারাবাদের শামসাবাদে পশু চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার চালিয়ে খুন করা হয়। পরে প্রমাণ লোপাটের জন্য দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত চিকিৎসকের পরিবারের আবেদন, অভিযুক্ত চারজন যেন আইনি সহায়তা না পায়। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শুনানির চালানোর আর্জি জানিয়েছে পরিবার।

পাশাপাশি, ঘটনার রাতে পুলিশি সাহায্য না পাওয়ার অভিযোগ তুলেছেন তরুণীর বাবা। তাঁর অভিযোগ, সারারাত এক থানা থেকে আর এক থানায় ঘুরে বেড়িয়েছেন তিনি। কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। তিনি একাই মেয়েকে হন্যে হয়ে রাতভর খুঁজেছেন।

আরও পড়ুন-ছক কষেই তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...