Wednesday, June 24, 2026

অ্যাডিলেডে ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি ওয়ার্নারের

Date:

Share post:

বল বিকৃতি কাণ্ডে এক বছর নির্বাসন কাটিয়ে ফিরে আসার পর বিশ্বকাপের মঞ্চে বারবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু দর্শকদের বিদ্রুপকে সব সময় হাসি মুখে মোকাবিলা করেছেন তিনি। মুখে জবাব না দিয়ে সব সময় ব্যাটে জবাব দিয়েছন। আর এবারও তাঁর অন্যথা হল না। অ্যাডিলেডের বাইশ গজ ক্রিকেটের অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আছে। তবে ট্রিপল সেঞ্চুরির সাক্ষী এর আগে কখনও হয়নি অ্যাডিলেড। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তকেও অস্ট্রেলিয়া সহ বিশ্বের ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছেন বহু সমলোচিত অজি তারকা ডেভিড ওয়ার্নার।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করার নজির গড়েছেন ওয়ার্নার। শুধু তাই নয়, এর পাশাপাশি এই অজি তারকা ক্রিকেটার ভেঙে ফেলেছেন অনেক রেকর্ডও। এই মুহূর্তে গোলাপি বলের টেস্টে তিনিই এখন সর্বাধিক রান সংগ্রহকারী। টপকে গিয়েছেন পাকিস্তানের আজহার আলির ৪৫৬ রানকে। এই টেস্টের আগে দিন-রাতের টেস্টে ওয়ার্নারের রেকর্ড তেমন কিছু ছিল না। ২৪.৮৭ গড়ে করেছিলেন ১৯৯ রান। কিন্তু এ দিনের ট্রিপল সেঞ্চুরির পর তিনিই উঠে এলেন এক নম্বরে।

চলতি বছরে টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল বিরাট কোহলির। গত মাসে পুণেয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ দিনের ত্রিশতরানে তা ছাপিয়ে গেলেন ওয়ার্নার।

এতদিন টেস্টে ওয়ার্নারের সর্বাধিক রান ছিল ২৫৩। যা ২০১৫ সালে পারথে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এসেছিল। সেই ইনিংসকেও টপকে গেলেন তিনি।

এ দিন ১৬৬ রানে শুরু করেছিলেন তিনি। দুশোয় পৌঁছেছিলেন ২৬০ বলে। তিনশোয় পৌঁছেছিলেন ৩৮৯ বলে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যখন তিন উইকেটে ৫৮৯ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করল,তখন ওয়ার্নার অপরাজিত রয়েছেন ৩৩৫ রানে। স্বাভাবিকভবাবেই ওয়ার্নারের একার ত্রিশতরানের জেরে চাপে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে এই মুহূর্তে খুশির হাওয়া বইছে, তা বলাই যায়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...