Tuesday, June 23, 2026

এবার ধর্ষণের অভিযোগ! আরও বিপাকে প্রজ্জ্বল, এইচ ডি রেভান্না

Date:

Share post:

কর্ণাটকের জেডিএস (JDS) সাংসদ প্রজ্জ্বল রেভান্না (Prajjwal Revanna) ও তাঁর বাবা বিধায়ক এইচ ডি রেভান্না (HD Revanna) এবার আরও চাপে। তাঁদের বিরুদ্ধে তৃতীয় একটি এফআইআর (FIR) দায়ের করা হল যেখানে দুজনকেই ধর্ষণে অভিযুক্ত করা হয়েছে। বুধবার তাঁদের জামিন মামলার শুনানির দিনই এই এফআইআর দায়ের করা হয়। অন্যদিকে এখনও ফেরার অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না। তাঁর নামে লুক আউট নোটিশ (look out notice) জারি হলেও কেন্দ্রের বিদেশ মন্ত্রক এখনও তাঁর খোঁজ পাচ্ছে না।

রেভান্নাদের বাড়ির পরিচারিকাকে অপহরণের যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগই এবার গোটা জেডিএস ও এনডিএ (NDA) জোটের আসল চেহারা সামনে আনছে। অপহৃতার বয়ান থেকেই প্রথম অভিযোগের পরে গ্রেফতার হন বিধায়ক এইচডি রেভান্না। অপহৃতাকে পুলিশ উদ্ধার করার মধ্যেই প্রকাশ হয় একটি পেন ড্রাইভ যেখানে অসংখ্য ক্লিপ (video clips) পাওয়া যায় মহিলাদের যৌন নির্যাতন সংক্রান্ত। অন্যদিকে অপহৃতা মহিলাকে উদ্ধারের পরে তাঁর ছেলে একটি অভিযোগ দায়ের করেন যেখানে তাঁর মাকে ধর্ষণের অভিযোগ জানানো হয় প্রজ্জ্বলের বিরুদ্ধে।

এর আগে উদ্ধার হওয়া পেন ড্রাইভের ভিডিও-তেও বাড়ির পরিচারিকা এই মহিলাকে যৌন নির্যাতনের ছবি দেখা গিয়েছিল। এবার সরাসরি ধর্ষণের অভিযোগ দায়ের করলেন তাঁর পরিবার।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...