Wednesday, May 20, 2026

উচ্চমাধ্যমিকের সফল ছাত্রছাত্রীকে অভিনন্দন, আগামীর জন্য শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রকাশ হল এবছরের উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Examination) ফল। সাফল্যের হারে এগিয়ে মেয়েরা। উল্লেখ্যযোগ্য ভালো ফল উত্তরের জেলাগুলির। মাধ্যমিকের খরা কাটিয়ে এগিয়েছে কলকাতা (Kolkata)। মেধা তালিকায় উজ্জ্বল উপস্থিতি রামকৃষ্ণ মিশনের স্কুলগুলির। বুধবার, ফল প্রকাশের পরেই স্যোশাল মিডিয়ায় ছাত্রছাত্রীদের অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তাঁদের আগামীর জন্য শুভকামনাও জানান বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন দুপুর ১টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দুপুর ৩টে থেকে বিভিন্ন ওয়েবসাইটে ও অ্যাপ থেকে অনলাইনে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এবার উচ্চ মাধ্যমিকে (Higher Secondary Examination) পাশের হার ৯০ শতাংশ। নিজের এক্স হ্যান্ডেলে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মমতা লেখেন,
“উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। আগামী দিনে তোমরা আরও সফল হবে, দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করবে – এই প্রার্থনা করি। আর আজ যারা কোনো কারণে সফল হতে পারোনি, তাদের বলব ভেঙে না পড়ে মন দিয়ে চেষ্টা কর। আগামীতে তোমরাও সফল হবে। আমার অগ্রিম শুভেচ্ছা রইল।“

সফলদের পাশাপাশি যাঁরা কোনও কারণে কৃতকার্য হতে পারেননি, তাঁদেরও উৎসাহ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, একবারে সবাই সফল হয় না। ভেঙে না পড়ে আবার চেষ্টা করলে, নিশ্চয় সফলতা আসবে।




Related articles

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...