Tuesday, March 31, 2026

হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডের জের, বন্ধ রইল বালাজি মন্দিরের দরজা

Date:

Share post:

হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডে গোটা দেশ প্রতিবাদে সোচ্চার হয়েছে। রাজধানীর বুকে নির্ভয়া কাণ্ডের স্মৃতি এখনও সকলের মনে টাটকাই আছে। সেই স্মৃতি উস্কে দিয়েছে হায়দরাবাদের ঘটনা। সকল দেশবাসীর একটাই দাবি যে, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। হায়দরাবাদ থেকে দিল্লি, কলকাতা থেকে শিলিগুড়ি সর্বর মানুষ গর্জে উঠেছে প্রতিবাদে। আর এই ঘটনার জেরে শনিবার কিছুক্ষণের জন্য বন্ধ থাকে বালাজি মন্দিরের দরজা।

হায়দরাবাদের বিখ্যাত চিলকুর বালাজি মন্দিরের দরজা শনিবার বন্ধ রইল ২০ মিনিটের জন্য। বাইরে তখন অগণিত ভক্তের লাইন। কিন্তু সকলেই এই প্রতিবাদে একযোগে সামিল হয়েছিলেন। উদ্দেশ্য একটাই, দেশ থেকে মুছে ফেলতে হবে ‘ধর্ষণ’-এর মতো ‘রোগ’-কে! তাই ধর্মস্থানেও এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে সাধারণ মানুষ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...