Tuesday, March 31, 2026

রেশনে মিলবে এবার মূল্যবান পেঁয়াজ

Date:

Share post:

কয়েকদিন আগেই সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের দাম। বাজারে গিয়ে পেঁয়াজে হাত দিলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের হাতে। কার্যত পেঁয়াজের দামের ঝাঁজে জেরবার সকলে। আর এবার তাই সেই আগুন নেভাতে কোমর বেঁধে নেমে পড়ল রাজ্য সরকার। রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে, রেশন দোকানে চাল, গম, চিনির সঙ্গে এবার মিলবে পেঁয়াজ। এই উদ্যোগে আপাতত উপকৃত হবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলি, এমনটাই আশা করছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই উত্তর ও দক্ষিণ কলকাতার রেশন দোকানগুলিতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ পাওয়া যাবে। এই বিষয়ে গণবণ্টন দফতরের প্রধান সচিব মনোজ আগরওয়াল বলেছেন, ‘প্রথম দফায় উত্তর ও দক্ষিণ কলকাতার প্রায় 934টি রেশন দোকান থেকে সুবিধাজনক দামে পেঁয়াজ পাওয়া যাবে।’ পরবর্তীকালে জেলাগুলিতেও এই সুবিধা প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। পেঁয়াজের অগ্নিমূল্য দামের সময় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ফলপ্রসূ হবে, তা বলাই যায়।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...