Saturday, March 21, 2026

গোষ্ঠী সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু নাবালকের

Date:

Share post:

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার চিৎপুর গ্রাম। বোমা ও গুলিতে দুজন মহিলা সহ ৮ জন জখম হন। তাঁদের মধ্যে শনিবার রাতে, এক নাবালকের মৃত্যু হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হলে ধৃতদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সূত্রে খবর, নুরুদ্দিন খান নামে ১৭ বছর বয়সী ওই নাবালক চিৎপুর গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে পড়ে যায়। তার গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই নুরুদ্দিনের মৃত্যু হয়।

আরও পড়ুন-নারী সুরক্ষায় সতর্ক কলকাতা পুলিশ

 

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...