Sunday, May 31, 2026

মুর্শিদাবাদে ফের বাস দুর্ঘটনা, দু’দিনে মৃত ৯

Date:

Share post:

ফের মুর্শিদাবাদ জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা।২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দু’বার। গতকাল, শনিবার ভোরে ফরাক্কার খয়রাকান্দিতে জাতীয় সড়কের উপর বাসের সঙ্গে একটি তেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ৭জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই গাড়ির চালকের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও পাঁচ জনের। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কয় ঘন্টা কাটতে না কাটতেই আজ, রবিবার সকালে ফের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের তালাইতে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ১৫ । তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...