Tuesday, March 31, 2026

হায়দরাবাদের ঘটনা বিরাট ‘লজ্জাজনক’, প্রতিবাদে এগিয়ে আসার ডাক ক্যাপ্টেন কোহলির

Date:

Share post:

হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গোটা দেশ আঁতকে উঠেছে। বাদ যাননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। এমন বর্বরোচিত ঘটনাকে বিরাট ‘লজ্জাজনক’ আখ্যা প্রতিকারে এগিয়ে আসার ডাক দিলেন দেশবাসীকে।

হায়দরাবাদের এই ভয়ঙ্কর ঘটনায় যখন ক্ষোভের ফেটে পড়েছে গোটা দেশ, তখন চুপ থাকতে পারেননি ক্যাপ্টেন কোহলিও। ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইটারে বিরাট লিখলেন, ‘হায়দরাবাদে যা ঘটেছে তা এককথায় লজ্জাজনক। সমাজের মুখ হিসেবে নিজেদেরই এমন অমানবিক কাণ্ডের প্রতিকারে এগিয়ে আসতে হবে।’

শুধু বিরাট নন, হায়দরাবাদের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় দলে বিরাটের সতীর্থ শিখর ধাওয়ান, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও।

টুইটারে ধাওয়ান লেখেন, ‘অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনা। আমি চাই দোষীদের শাস্তি হোক। মৃতার পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি আমাদের সমবেদনা রইলো।’

কোহলির মতোই এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলেছেন গম্ভীরও। সমবেদনা জানানোর পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝারা-সহ টিম ইন্ডিয়ার অন্যান্য ক্রিকেটাররাও।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...