Saturday, June 20, 2026

ক্ষোভের আগুনে পুড়ছে ইরাক

Date:

Share post:

ক্ষোভের আগুনে পুড়ছে ইরাক। কোনও না কোনও কারণে ইরাকে বেঁধে যাচ্ছে দ্বন্দ্ব। অক্টোবরের শুরু থেকেই আন্দোলনে ফেটে পড়েছে ইরাক। আন্দোলনে ইতিমধ্যে কয়েকশ মানুষ নিহত হয়েছে। গত শুক্রবার পদত্যাগ করেছেন খোদ প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি। কিন্তু বিক্ষোভকারীরা বলছেন, কিছুদিন জিরিয়ে নিয়ে ফের পথে নামবেন। আদেল বিদায় হয়েছেন, ভালো হয়েছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে।

বিক্ষোভকারীরা জানিয়েছে, তাদের আন্দোলন কোনও নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। তারা লড়াই করছে একটা সিস্টেমের বিরুদ্ধে। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ভুতপূর্ব শাসক সাদ্দাম হুসেনের পতন ঘটানোর পরে দেশে ওই সিস্টেম চালু হয়েছে। তার শিকার হচ্ছেন হাজার হাজার তরুণ-তরুণী।

প্রায় দুই মাস ধরে চলা এই আন্দোলনে বাগদাদ ও এর আশপাশের শহরগুলোতে ৪০০ জনেরও বেশি নিহত ও ১৫ হাজারেরও বেশি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪৪ বিক্ষোভকারী নিহত ও ১ হাজারেরও বেশি আহত হন। শুক্রবারও নাজাফ ও নাসিরিয়া শহরে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ইরাকে যোগ্যতার ভিত্তিতে কেউ সরকারি চাকরি পায় না। প্রতিটি ক্ষেত্রে আছে কোটা। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও জাতির আলাদা আলাদা সংরক্ষণ আছে। তার ভিত্তিতে চাকরি দেওয়া হয়। নানা গোষ্ঠীর নেতারা দেশের সম্পদ লুঠ করেন। তাঁরা এক একজন বিরাট ধনী হয়ে উঠেছেন। তাঁদের অনুগামীদেরও ধনসম্পত্তি কম নেই। এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...