Friday, June 26, 2026

১২ ঘণ্টায় বারোবার ভূমিকম্প তাইওয়ানে, ২৪ ঘণ্টায় ৮০ কম্পন!

Date:

Share post:

ভূমিকম্পের কাঁটার উপর দাঁড়িয়ে তাইওয়ান (Taiwan)। ৩ এপ্রিল প্রাণঘাতী ভূমিকম্পের আফটার শকে (after shock) জেরবার গোটা সমুদ্রে ঘেরা দেশ। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে ১২ বার কেঁপে উঠল তাইওয়ান। এমনকি বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হওয়া কম্পনের নিরিখে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৮০ বার রিখটার স্কেলে (richter scale) কম্পন ধরা পড়েছে। মূলত পূর্ব উপকূল এলাকায় বেশি কম্পন অনুভূত হয়। যার মধ্যে সবথেকে তীব্র ভূমিকম্পের মাত্র ছিল ৬.৩। রাজধানী তাইপেই (Taipei)-তেও অনুভূত হয় কম্পন।

৩ এপ্রিল প্রবল ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়ে তাইওয়ান। কম্পনের মাত্রা ছিল ৭.২। ১৪ জনের মৃত্যু হয়েছিল। তারই অফটার শক শুরু হয় সোমবার। প্রায় ৮০টি আফটার শকের অনেকগুলিই মৃদু ছিল। তবে পরপর একই এলাকায় ভূমিকম্পের কারণে বেশ কিছু আবাসন হেলে পড়ে। অন্যদিকে যে সব এলাকা ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলি আরও ক্ষতির মুখে পড়ে। ভূতত্ত্ববিদদের দাবি ভূপৃষ্ঠের দুটি টেকটনিক প্লেটের (tectonic plate) মাঝে অবস্থান করার জন্য তাইওয়ান এতটা ভূমিকম্পপ্রবণ। তবে সোম ও মঙ্গলবারের কম্পনে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...