Friday, June 26, 2026

দেবকে দেখেই “জয় শ্রীরাম” স্লোগান! এগিয়ে গিয়ে বিজেপি কর্মীকে বুকে টানলেন তৃণমূল প্রার্থী

Date:

Share post:

আগামী ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় তিন আসনে ভোট গ্রহণ। তার আগে আজ, মঙ্গলবার সকালে রায়গঞ্জ ও বালুরঘাটে দলীয় প্রার্থীর প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে নামেন অভিনেতা তথা ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেব। বিমানবন্দর থেকে বাইরে আসতেই দেবকে দেখে “জয় শ্রীরাম” স্লোগান বিজেপির গুটিকয়েক সমর্থকের। তবে দেব তা দেখে বা শুনে একেবারেই বিচলিত হননি। বরং, হাসি মুখে ওই বিজেপি কর্মীর দিকে এগিয়ে যান। বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেন। একজনের সঙ্গে হাত মেলান। তৃণমূলের তারকা প্রচারক।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “জয় শ্রীরাম স্লোগান নিয়ে কোনও সমস্যা তাঁর নেই। রাম ভগবান , আমি নিজে দরগাতে যাই। অনেক মুসলিম সাঁইবাবায় যান। ভারতবাসীদের ধর্ম শেখাতে আসবেন না।” হাসি মুখে দেবের সংযোজন, “বিরোধী দলকে দেখলে এরকম স্লোগান হয়। আর দেবকে দেখলে এমন স্লোগান হবে না! এমন তো হতেই পারে না। দেব জানে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। রাগ অভিমানে নয়। ভালোবাসাতেও কাজ করা যায়।”

বালুরঘাট, রায়গঞ্জে প্রচারে আসা প্রসঙ্গে দেব বলেন, “মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে অনেক কাজ করেছেন। এবারের প্রচার অনেক ভালো। ভালো সাড়া পাচ্ছি। ১৯ থেকে এবার অনেক ভালো ফল হবে। সিট বাড়বে । আমি দলের হয়ে চাইব, প্রথম তিনটি সিট তৃণমূলই জিতুক। তবে রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করব। চাইব তৃণমূল জিতুক। ২০১৯ সালের ভুলগুলো তৃণমূল এবার শুধরে নিয়েছে।”

নিজের কেন্দ্রে ঘাটাল নিয়েও আত্মবিশ্বাসী দেব। তাঁর কথায়, “একমাস বাকি রয়েছে নির্বাচনের। মানুষ যাকে বিশ্বাস করবে, তাকে ভোট দেবে।” হিরণের কথা শুনতেই দেবের কটাক্ষ “ও যত বেশি বলবে আমার লাভ। ও কথা বললেই ভোট বাড়বে তৃণমূলের।”

আরও পড়ুন- বাড়ল মমতা – অভিষেকের নিরাপত্তা, জনসভাতেও আঁটোসাঁটো নজরদারি

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...