Saturday, June 20, 2026

হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে মন্দাক্রান্তার বিশেষ কবিতা

Date:

Share post:

হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দিল্লি থেকে কলকাতা, আবার কখনও হায়দরাবাদ থেকে শিলিগুড়ি, প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে সকলে। প্রত্যেকের একটাই দাবি, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। নির্যাতিতার পরিবার দোষীদের মৃত্যুদণ্ডের দাবি করেছে। আর এবার নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন কবি মন্দাক্রান্তা সেন। তাঁর ফেসবুক ওয়ালে এক বিশেষ কলমে উঠে এসেছে ‘প্রিয়াঙ্কা’ নামের একটি কবিতা, যাতে নির্যাতিতার প্রতি হওয়া অত্যাচারের তীব্র নিন্দা করেছেন মন্দাক্রান্তা।

কবি লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তোমাকে নিয়ে লিখতে গেলে আমার কলম ধর্ষিত হয়।
প্রিয়াঙ্কা, তোমাকে নিয়ে লিখতে গেলে আমার কলম পুড়ে যায়।
প্রিয়াঙ্কা, তোমার জন্য মিটিং চাই না, মিছিল চাই না।
শুধু জানতে চাই, ‘ফিনিক্স’, বাড়ি আছ?’

তাঁর এই বিশেষ কবিতা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...