Saturday, April 4, 2026

আগামী ৭২ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রার কিছুটা পতনের ইঙ্গিত আলিপুর হাওয়া অফিসের

Date:

Share post:

আগামী ৭২ ঘণ্টায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা কমবে। ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের ইঙ্গিত দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় এই তাপমাত্রার পারদ কমে ১৬ ডিগ্রি হতে পারে। তবে এই পারদ পতন দীর্ঘস্থায়ী হবে না। তিনদিন পরে ফের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তাই এরাজ্যে এখনই জাঁকিয়ে শীত পড়ছে না। তবে আগামী তিনদিন উত্তর-পশ্চিমের শীতল হাওয়া ঢুকবে রাজ্যে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রীও হতে পারে।

মূলত, পশ্চিমবঙ্গে ডিসেম্বরের ১৫ থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত সময়ে শীত একটু বেশি অনুভুত হয়। তাই শীত ভালোভাবে অনুভূত হওয়ার ক্ষেত্রে এখনও বেশকিছুটা সময় আছে। যদিও এবার রাজ্যে শীত স্বাভাবিক নিয়মে আসলেও, তার তীব্রতা সামান্য কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...