Wednesday, June 24, 2026

প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে অনাহূত 5

Date:

Share post:

গান্ধি পরিবারের এসপিজি নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরেই প্রিয়াঙ্কা গান্ধি বঢরার বাড়িতে উপস্থিত অজ্ঞাতপরিচয় 5জন। এ নিয়ে চাঞ্চল্য কংগ্রেস শিবিরে। গান্ধি পরিবার থেকে এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ার পরেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। তাদের অভিযোগ আরও শক্তিশালী করল সোমবারের ঘটনা। এদিন দুপুরে প্রিয়াঙ্কা গান্ধির দিল্লির লোধি এস্টেটের বাড়িতে অজ্ঞাতপরিচয় 5জন ঢুকে পড়েন। গাড়ি থেকে নেমে তাঁরা সোজা চলে যান বাড়ির বাগানে। তারপরেই প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে ছবি তোলার আবদার করেন। এই ঘটনায় রীতিমতো হকচকিয়ে যান প্রিয়াঙ্কা। অনাহূতদের মধ্যে একজন মহিলাও ছিলেন।
এসপিজি প্রত্যাহারের পরে এখন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি সিআরপিএফের জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান। এদিনও প্রিয়াঙ্কার বাড়িতে সিআরপিএফ জাওয়ানরা ছিলেন। কিন্তু তাও কীভাবে পাঁচজন একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এসপিজির পরিবর্তে যে জেড প্লাস নিরাপত্তা গান্ধি পরিবারকে দেওয়া হয়েছে তা আদৌ কতটা আঁটোসাঁটো? তা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...