Thursday, June 25, 2026

হঠাৎ ঝাঁকুনি! গ্রামে জরুরি অবতরণ ভারতীয় সেনার বিমানের

Date:

Share post:

ভারতীয় সেনার ধ্রুব (Dhruv) বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হল মহারাষ্ট্রের (Maharashtra) সাংলি জেলার একটি গ্রামের কাছে। বিমান চালক আকাশে উড়ন্ত অবস্থায় প্রবল ঝাঁকুনি অনুভব করায় গ্রামের মধ্যেই বিমান অবতরণের সিদ্ধান্ত নেন। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দাবি ভারতীয় সেনার (Indian Army)।

ভারতীয় সেনার হালকা বিমানের (ALH) মধ্যে ধ্রুব হেলিকপ্টার সম্প্রতি যোগ হয়েছে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (HAL)-এর তৈরি এএলএইচ ধ্রুব বিমান ভারতীয় বায়ুসেনা ও নৌসেনা উভয়েক কাজেই ব্যবহার করা হয়। শনিবার সেরকমই একটি বিমান নাসিক মিলিটারি স্টেশন থেকে রওনা দেয়। মাঝ আকাশে চালক প্রবল ঝাঁকুনি অনুভব করেন। বিপদ বুঝে তিনি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সাংলি (Sangli) এলাকার একটি গ্রামে ফাঁকা এলাকায় অবতরণ করান বিমানটি।

বিমান চালকের তৎপরতায় হয়তো শনিবার ভারতীয় সেনার বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি। তবে ভারতে তৈরি সেনার বিমান নিয়ে এখনও প্রশ্নের অবকাশ থেকে যাচ্ছে। যদিও ভারতীয় সেনার দাবি পরবর্তীকালে বিমানটি নিরাপদে নাসিক সেনাঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...