Saturday, June 27, 2026

দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ বেচবে না মানিকতলা মার্কেটের বিক্রেতারা

Date:

Share post:

আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন।  পেঁয়াজের ঝাঁজে চোখে জল মানুষের। কিনতে গেলেই হাতে লাগছে ছ্যাকা। আপাতত দাম কমার সম্ভাবনা নেই। কেন্দ্র বা রাজ্য বাইরে থেকে আমদানি করতে করতে মাস গড়িয়ে যেতে পারে।

ইতিমধ্যেই দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। খুচরো দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিনের দাম প্রতিদিন লিখে টাঙিয়ে রাখতে। যাতে আটকানো যায় কালোবাজারি।

আর এখানেই বেশ সমস্যায় পড়েছেন মানিকতলা বাজারের ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, পাইকারি বাজার থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে তাঁদেরও। কিন্তু সাধারণ ক্রেতা থেকে শুরু করে সরকারি আধিকারিকরা কথা শুনিয়ে যাচ্ছেন। এই অবস্থায় তাঁরা দুর্নামের ভাগীদার হতে চান না। বরং, দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ বিক্রি করবেন না তাঁরা।

মানিকতলা বাজারের দীর্ঘদিনের খুচরো ব্যবসায়ী রামচন্দ্র সাউ যেমন বলেই দিলেন। যেটুকু স্টক আছে সেটা শেষ করে আর পেঁয়াজ বিক্রি করবেন না তিনি। তাঁর কথায়, “যেখানে আমরা বস্তা কিনতাম ১৮০০ টাকা দিয়ে, সেখানে এখন প্রায় ৫ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। ফলে ৮০ টাকা কেজি বিক্রি করা ছাড়া উপায় নেই। ক্রেতারা কথা শুনিয়ে যাচ্ছে। সরকারি আধিকারিকরা দাম নিয়ন্ত্রণের নির্দেশ দিচ্ছেন। এভাবে দুর্নামের ভাগীদার হওয়া সম্ভব নয়। তার থেকে ভালো, দাম নিয়ন্ত্রণে আসর আগে আমরা আর পেঁয়াজ বেচবো না। মানিকতলা বাজারের আমরা সব খুচরো ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত পেঁয়াজ বিক্রি করবো না। স্টকে যেটুকু আছে, সেটা শেষ করবো। নতুন করে বেশি দাম দিয়ে পেঁয়াজ তুলবো না।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...